শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৬:২৫
শিরোনাম
কোটিপতি বাবার একমাত্র সন্তান, মণিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আটক যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যাঁরা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে ৭ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি কোটিপতি বাবার একমাত্র সন্তান, মণিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আটক যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যাঁরা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে ৭ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স

রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪
শেয়ার: mail
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অ্যাম্বুলেন্স দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমাদের মেডিকেল সেন্টারে দীর্ঘদিন ধরেই আধুনিক অ্যাম্বুলেন্সের সংকট ছিল। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ, উন্নত ও দ্রুততর করতে ইউজিসির সহযোগিতায় দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে। ফলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কিংবা কর্মচারীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে স্থানান্তর ও তাৎক্ষণিক প্রাথমিক সেবা নিশ্চিত করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ‘আমাদের মেডিকেল সেন্টারে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে, যার মধ্যে কার্যকর অ্যাম্বুলেন্সের সংকট ছিল অন্যতম। নতুন করে দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবা পরিচালনা ও রোগী পরিবহনে অনেক সুবিধা হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স

বিস্তারিত কমেন্টে