শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৭:২১
শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬
শেয়ার: mail
পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে এক শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দুই শিশুও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিন শিশুরই মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে