প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। শুক্রবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং চারটি আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম তাঁর রচিত বইয়ের কয়েকটি কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, পাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের এ সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
kalprakash.com/IM