শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০২:০৮
শিরোনাম
মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে ভারতে পুতিন বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা তৈরি হবে ডিজিটাল প্রোফাইল, কর ফাঁকি ধরবে এআই মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে ভারতে পুতিন বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা তৈরি হবে ডিজিটাল প্রোফাইল, কর ফাঁকি ধরবে এআই

চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় থাকা বিদেশিদের জন্য নতুন নিয়মের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খোঁজার জন্য বিদেশি কর্মীদের বর্তমান ৬০ দিনের গ্রেস পিরিয়ড আর থাকবে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাবিত পরিবর্তনটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে।

বর্তমানে এইচ-১বি ভিসাসহ কয়েক ধরনের অস্থায়ী কর্মী ভিসাধারীরা চাকরি হারানোর পর সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি বা স্পনসর খোঁজার সুযোগ পান। ২০১৭ সাল থেকে চালু থাকা এই সুবিধার মাধ্যমে কর্মীরা নতুন নিয়োগকর্তা খোঁজার পাশাপাশি প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সময়ও পান।

নতুন প্রস্তাব কার্যকর হলে চাকরি শেষ হওয়ার পর এই অতিরিক্ত সময় আর থাকবে না। অর্থাৎ চাকরি হারানোর পর বিদেশি কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। তবে পরবর্তীতে নতুন কোনো নিয়োগকর্তা আবেদন করলে তারা আবার সংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইচ-১বি ভিসার। বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগে দীর্ঘদিন ধরে এই ভিসার ওপর নির্ভর করছে মার্কিন প্রযুক্তি ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে ভারত ও চীন থেকে বিপুলসংখ্যক দক্ষ কর্মী এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজ করছেন।

ডিএইচএসের প্রস্তাব অনুযায়ী, নতুন নিয়মে কিছু প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপনায় সাময়িক জটিলতা তৈরি হলেও একই ধরনের যোগ্যতা থাকা মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ বাড়তে পারে।

প্রস্তাবিত পরিবর্তন শুধু এইচ-১বি ভিসার ক্ষেত্রে নয়। ই-১, ই-২, এল-১ ও ও-১সহ কয়েক ধরনের অস্থায়ী কর্মী ভিসার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। একইভাবে এইচ-১বি১ ও ই-৩ ভিসাধারীরাও পরিবর্তনের আওতায় আসতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, নিয়মটি কার্যকর হলে চাকরি হারানো বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বিদেশি কর্মীদের হাতে সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনাতেও প্রভাব পড়তে পারে।

তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রায় দুই মাস জনমত গ্রহণের সুযোগ রাখা হয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সময়ের মধ্যে প্রস্তাবিত নিয়মের বিষয়ে মতামত দিতে পারবেন।

জনমত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনার পর নিয়মটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেবে প্রশাসন। তাই আপাতত বিদেশি কর্মীদের জন্য ৬০ দিনের গ্রেস পিরিয়ড বহাল রয়েছে। তবে প্রস্তাবটি চূড়ান্ত হলে চাকরি হারানো বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে থেকে নতুন কর্মসংস্থান খোঁজার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যেতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প

বিস্তারিত কমেন্টে