মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৬:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

গ্রিসে ভবন ধসের ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
গ্রিসে ভবন ধসের ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও

গ্রিসের এথেন্সে একটি বিস্ফোরণের পর ভবন ধসে পড়ে নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও অন্য স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিহতদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী—এই চারজনের কাছ থেকে পাওয়া নথিপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র দেখে ধারণা করা হচ্ছে তাঁরা মার্কিন নাগরিক। বাকি দুজন ভুক্তভোগী এক বয়স্ক দম্পতি, যাঁদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। তাঁরা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের কারণে পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।

এথেন্সের মেয়র হ্যারিস ডৌকাস জানিয়েছেন, জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় অবস্থিত ছোট ও দোতলা ভবনটি ধসে পড়ার পেছনে বড় ধরনের গ্যাস লিকেজ দায়ী বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ডৌকাস বলেন, ক্ষতি শুধু এই ভবনটিতেই সীমাবদ্ধ নেই, বরং পুরো রাস্তায় এবং পেছনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। তিনি এটিকে কল্পনাতীত ধ্বংসযজ্ঞ বলে উল্লেখ করেন এবং জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পাশের দুটি ভবন ভেঙে ফেলতে হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গ্রিসে ভবন ধসের ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও

বিস্তারিত কমেন্টে