বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২১:৫৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

ভারতে বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে আটজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০
শেয়ার: mail
ভারতে বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে আটজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) নালখেড়া থানা এলাকার বগুলামুখী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা ওড়িশার ভুবনেশ্বরের জয়দেব বিহারের বাসিন্দা। তাঁরা তীর্থযাত্রায় মধ্যপ্রদেশে গিয়েছিলেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন শেষে আরেকটি মন্দিরে যাওয়ার পথে তাঁদের গাড়িটি বন্যার পানির স্রোতে ভেসে যায়।

নিহত আটজনের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। অপর ব্যক্তি ছিলেন গাড়ির চালক, যিনি স্থানীয় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাত হয়। এতে পানির স্তর দ্রুত বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। ওই স্রোতেই গাড়িটি ভেসে যায়।

খবর পেয়ে নালখেড়া থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আটজনের লাশ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভারতে বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে আটজনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে