উপযুক্ত সময়ে ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।
ইরানকে ‘অরক্ষিত’ দাবি করে মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে আরাঘচি লেখেন, ইরান কোনোভাবেই অরক্ষিত নয়; বরং দেশটির হামলায় শত শত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস হয়েছে এবং কয়েক ডজন মার্কিন বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রকাশিত এসব ক্ষয়ক্ষতি কেবল সামান্য অংশ মাত্র। উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা বিশ্ববাসীর সামনে প্রকাশ করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাস্তব পরিস্থিতি আড়াল করে ইরানকে অরক্ষিত দাবি করছে, শেষ পর্যন্ত তাদের জন্য চরম লজ্জা ও কলঙ্কই অবশিষ্ট থাকবে।
kalprakash.com/IM