রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪২:৩৪
শিরোনাম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে শি জিনপিং বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার নতুন কমিটি, সভাপতি আলফাজ, সম্পাদক ফারাবী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪ কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে শি জিনপিং বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার নতুন কমিটি, সভাপতি আলফাজ, সম্পাদক ফারাবী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪ কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসচালক মো. মুন্না।

নিহতদের স্বজন মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শিকলবাহা এলাকায় পৌঁছালে তারা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪

বিস্তারিত কমেন্টে