সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৯:২৮
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হয়েছে, তারাও নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফলাফল ইতোমধ্যে একাদশ শ্রেণির ভর্তি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা আগেই আবেদন করেছিলেন, তারা তাদের আবেদন ও পছন্দক্রম পরিমার্জন করার সুযোগ পাবেন।

এছাড়া গত ১০ সেপ্টেম্বরের মধ্যে যারা কোনো কারণে আবেদন সম্পন্ন করতে পারেননি, তারাও আজ রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের কলেজ বরাদ্দ দেওয়া হবে; এর জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। অনলাইনে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারছেন। আজ রাত ৮টা পর্যন্ত আবেদনকারীরা তাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন ফি জমা না দিলে শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন ক্লাস শুরু হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, যে শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, সেই বছর এবং তার আগের দুই বছরে উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারছেন। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সনদের সমমান নির্ধারণের পর আবেদনের সুযোগ পাবেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। অনুমোদনহীন কোনো শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ

বিস্তারিত কমেন্টে