সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৯:৩৪
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেড়বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন বেড়বাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল রাসেল। বাড়ির গেটে পৌঁছানোর সময় তার হাতে থাকা কাঁচির (হাঁসুয়া) সঙ্গে বাড়ি থেকে নিজেদের দোকানে নেওয়া বৈদ্যুতিক লাইনের তারের স্পর্শ লাগে। এতে তার কেটে গিয়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিস্তারিত কমেন্টে