শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৭:৩৬
শিরোনাম
● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● ‘আওয়ামী লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’ ● নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমবে প্রায় ৮০% ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● ‘আওয়ামী লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’ ● নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমবে প্রায় ৮০%

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, আনুমানিক সাতটার দিকে একটি বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যের কাছে জানতে পেলাম যে ককটেল বিস্ফোরিত হয়েছে। পরে আমরা সরেজমিনে গিয়ে দেখি। কৌঠা দিয়ে কিছু আলপিনসহ তৈরি একটি ককটেল ফেলা হয়েছে। তবে ধোঁয়া তৈরি হওয়ায় কাউকে দেখা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে খুব দ্রুত সেটা শনাক্ত করার চেষ্টা করব। বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। এতে একজন শিক্ষার্থী ও একজন অটোরিকশা চালক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয় বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শী ও আহত অটোচালক জানান, ঘটনার সময় তাঁরা দুজন সেখানে বসে গল্প করছিলেন। হঠাৎ কাছাকাছি বিকট শব্দ শুনতে পান তিনি। এ সময় কাঁধের কাছে কিছু একটা এসে লাগলে ব্যথা অনুভব করেন।

ঘটনায় আহত শিক্ষার্থী জানান, আমি গেটে দাঁড়িয়ে ছিলাম। ভেতরে ঢোকার সময় হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে ধোঁয়া হয়ে যায়। তখন আমার দুই পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। হাঁটতে না পেরে বসে পড়ি এবং কান্না করছিলাম। পরে কয়েকজন এসে আমাকে মেডিকেলে নিয়ে যান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২

বিস্তারিত কমেন্টে