শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২০:৫৬
শিরোনাম
● জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● ‘আওয়ামী লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’ ● জাতীয় প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● ‘আওয়ামী লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি, ক্ষমতা গ্রহণের পর গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার-২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো এবং সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনে সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নেওয়া উদ্যোগ এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীতে বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা সভার বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা আলোচ্য বিষয়গুলোর ওপর নিজেদের জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল বাশার। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা ও সানোয়ার শুভসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা

বিস্তারিত কমেন্টে