ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪১ লাখ ১৩ হাজার ৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পথে ভারতীয় পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের অংশ হিসেবে ৬০ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ১৩ হাজার ৪০০ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।
kalprakash.com/IM