রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’-এর নতুন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত ৩১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মো. আলফাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল ফারাবী।
গত ১০ সেপ্টেম্বর সংগঠনটির পরিচালক ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন—ড. এ এইচ এম খুরশিদ আলম, ড. আমিরুল ইসলাম কনক, ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব এবং তাফহিমুল ইসলাম।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মনিরুজ্জামান ও মাহবুবা ইসলাম মেরিনা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত কুমার দাশ ও মিরা আক্তার, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ হিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. সুমাইয়া খাতুন, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মো. ইমজিয়াউল হক কামালি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফি উজ জামান।
এছাড়া সম্পাদকীয় অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শোভা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার রুম্পা, সমাজকল্যাণ সম্পাদক কৌশিক ফেরদৌস দীপ্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোলাইমান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক লক্ষী রানী রায়, ক্রীড়া সম্পাদক শামিম হোসেন, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ মিয়া, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তুহিন আলী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অংক্যজাই মারমা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রাসেল শেখ এবং কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুক্তা আক্তার।
কমিটির ৯ জন কার্যনির্বাহী সদস্য হলেন—শাকিলা আক্তার, ফাহমিদা আক্তার, রিফাত জাহান রিশা, তাসনিন তুশি, মো. মোস্তাফিজুর রহমান, সুমাইয়া আক্তার রিতু, মো. কাইয়ুম আলী, মো. রেজাউল হোসেন এবং আব্দুর রহমান।
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বসুন্ধরা শুভসংঘ। নতুন এই কমিটি অনুমোদনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
kalprakash.com/IM