রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৩৮
শিরোনাম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে শি জিনপিং বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার নতুন কমিটি, সভাপতি আলফাজ, সম্পাদক ফারাবী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪ কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে শি জিনপিং বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার নতুন কমিটি, সভাপতি আলফাজ, সম্পাদক ফারাবী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪ কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বসতবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়ে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অভিযানে সরাসরি অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বাসাবাড়ি ও এর আশপাশে জমে থাকা পানি নিয়মিত নিষ্কাশন করলে এডিস মশার বংশবিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব। ডেঙ্গুর ঝুঁকি এড়াতে এ ধরনের কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে