বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৮:২৫
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজের বিবিএ ডিপার্টমেন্টের সিনিয়র প্রভাষক মো. আসেম মলম পার্টি ও সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নির্মম হামলার শিকার হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্মস্থলে আসার পথে যাত্রাবাড়ী সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। তেজগাঁও কলেজের শিক্ষক প্রতিনিধি আ.জ.ম কামাল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আ.জ.ম কামাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো নিজ কর্মস্থল তেজগাঁও কলেজে আসার জন্য সকালে সানারপাড় বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন শিক্ষক মো. আসেম। যথাসময়ে বাস না পাওয়ায় বিকল্প হিসেবে তিনি একটি প্রাইভেট কারে ওঠেন। তবে যাত্রীবেশে আগে থেকেই ওই গাড়িতে অবস্থান করছিল সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা।

গাড়িতে ওঠার পর মতিঝিল পৌঁছে দেওয়ার কথা বলে ছিনতাইকারীরা তার ওপর চরম অমানবিক নির্যাতন চালায়। হামলার একপর্যায়ে শিক্ষকের গলায় রড ও রশি পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এছাড়া হাতুড়ি দিয়ে পুরো শরীরে এলোপাতাড়ি পিটিয়ে এবং চোখের ভেতর আঙুল ঢুকিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তার কাছে থাকা নগদ টাকা, ব্যাংক কার্ড এবং পিন নম্বরসহ সর্বস্ব হাতিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় চক্রটি।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক

বিস্তারিত কমেন্টে