বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩১:১৭
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

মনিরামপুরে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪
শেয়ার: mail
মনিরামপুরে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলার বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘সমাজের কল্যাণে আমরা’-এর উদ্যোগে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক আহসানা হাবিব লিটন এবং সমাজসেবক আব্দুর রহিম গাজী।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক জি এম মোদাচ্ছের রহমান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার কুণ্ডু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘সমাজের কল্যাণে আমরা’ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে এ বছর প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত পাঁচজন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পাঁচজনসহ মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অতিথিরা। পরে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় চমৎকার গান ও আবৃত্তির সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংস্থার সভাপতি মিজানুর রহমান মিঠু জানান, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে প্রতিবছর কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। এসব ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে