বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩১:১৪
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

বেরোবিতে ‘হেরিটেজ কার্নিভাল’: শিক্ষার্থীদের কারুশিল্পে জীবন্ত হলো প্রাচীন ইতিহাস

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০
শেয়ার: mail
বেরোবিতে ‘হেরিটেজ কার্নিভাল’: শিক্ষার্থীদের কারুশিল্পে জীবন্ত হলো প্রাচীন ইতিহাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘হেরিটেজ কার্নিভাল-২০২৬’। শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা ও কারুশিল্পের মাধ্যমে প্যাপিরাস, পিরামিড, মমিকরণ, কান্তজীউ মন্দির এবং ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদসহ দেশি-বিদেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের চমৎকার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় এ আয়োজনে। পাশাপাশি প্রাচীন ইতিহাসের বিভিন্ন কিংবদন্তি চরিত্রের সাজে নিজেদের উপস্থাপন করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন শিক্ষার্থীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় দিনব্যাপী এ ব্যতিক্রমী কার্নিভাল অনুষ্ঠিত হয়।

কার্নিভালে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনের মডেল প্রদর্শিত হয়। এর মধ্যে প্রাচীন প্যাপিরাস লিপি, মিশরের নীলনদ, পিরামিড, বৈজ্ঞানিক মমিকরণ পদ্ধতি, প্রত্নতাত্ত্বিক খনন প্রক্রিয়া, মাটির স্তরবিন্যাস, প্রাচীন মৃৎপাত্র, কান্তজীউ মন্দির ও ষাট গম্বুজ মসজিদের শিল্পরূপ ছিল বিশেষভাবে নজরকাড়া। এছাড়া রানী নেফারতিতি, রানি ক্লিওপেট্রা, ঐতিহাসিক নেত্রী দেবী চৌধুরানী, তান্ত্রিক সাধক ও ঐতিহ্যবাহী আরব শেখের রূপ ধারণ করে দর্শনার্থীদের মুগ্ধ করেন শিক্ষার্থীরা।

প্রদর্শনী ঘুরে দেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীরা নিজেদের মেধা, কারুশিল্প ও আধুনিক কৌশল কাজে লাগিয়ে যে ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শনগুলো তৈরি করেছে, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে প্রত্নতত্ত্বের বাস্তবিক চর্চার মাধ্যমে তারা সমৃদ্ধ অতীত ঐতিহ্যকে তুলে ধরেছে। শিক্ষার্থীদের এই সৃষ্টিশীল প্রয়াসে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি ভেসে উঠেছে।’ তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করা ও তা সংরক্ষণে সামাজিক সচেতনতা তৈরিতে এমন আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়া বলেন, ‘শিক্ষার্থীরা ভালোবেসে যেভাবে অতীত ঐতিহ্য সবার সামনে তুলে ধরেছে, তা দেখে আমি সত্যিই অভিভূত। ইতিহাস অনুধাবনের বিষয়। এ ধরনের সৃষ্টিশীল কাজের মাধ্যমেই ইতিহাসের গভীরতা ও সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্নিভাল আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।’

আয়োজনের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, ‘আমরা শ্রেণিকক্ষে যে ইতিহাস ও প্রত্নতত্ত্বের পাঠ দিই, তা যখন উৎসবের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়, তখন ঐতিহ্যকে তুলে ধরার একটি সার্বজনীন প্ল্যাটফর্ম তৈরি হয়। আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো অমূল্য জাতীয় সম্পদ এবং তা সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান, রংপুর বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা ড. আহমেদ আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো. ইউসুফ এবং সহকারী অধ্যাপক রবিউল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে ‘হেরিটেজ কার্নিভাল’: শিক্ষার্থীদের কারুশিল্পে জীবন্ত হলো প্রাচীন ইতিহাস

বিস্তারিত কমেন্টে