বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩১:২৮
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

সরকারি চাকরিতে ভাইবার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাবলু দেব, কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬
শেয়ার: mail
সরকারি চাকরিতে ভাইবার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইবা) নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্র শক্তি ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ভাইবা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যেদিকে, ভাইবা যাবে সেদিকে’, ‘ভাইবা নামে দলীয়করণ, চলবে না চলবে না’, ‘সুপারিশের প্রহসন, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় অবিলম্বে ভাইবা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, ‘১১-২০তম গ্রেডের চাকরির ভাইভাতে ৪০ নম্বর বৃদ্ধি করে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্তই প্রমাণ করে সরকার মেধাবীদের বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও মেধার অবমূল্যায়নের যে প্রক্রিয়া শুরু করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না করলে ছাত্রসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, ‘বিগত সময়ে প্রতিটি ক্ষেত্রে দলীয়করণের বিষবাষ্প আমরা দেখেছি। চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পর আমরা আশা করেছিলাম নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। অথচ ১১-২০তম গ্রেডের মতো সাধারণ কর্মচারীর চাকরিতেও ভাইবার নম্বর বাড়িয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করা হচ্ছে। কোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপ এ দেশের সচেতন শিক্ষার্থীরা মেনে নেবে না।’

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘যে বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে শত শত মানুষ জীবন দিয়েছে এবং হাজারো মানুষ আহত হয়েছে, সেই রক্তের ওপর দাঁড়িয়ে পুনরায় বৈষম্যমূলক নিয়ম চাপিয়ে দেওয়া আত্মঘাতী। সরকার যদি অবিলম্বে এ বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে এই অসন্তোষ দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সরকারি চাকরিতে ভাইবার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে