সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৪:১২

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ চালালে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ চালালে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেব না: ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনকে তীব্র ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না’।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, সোমবার থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক অভিযান শুরু হতে পারে। একই সঙ্গে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে, তাদেরকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনার কড়া বার্তা দিয়েছেন তিনি।

রবিবার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন অর্থমন্ত্রী সম্ভাব্য এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকে সতর্ক করে তিনি ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের সম্ভাব্য পরিণতি বিবেচনার আহ্বান জানান।

এর জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে ইরান উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না।”

রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়েও তেল রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহযোগিতা করলে সেটিকে সরাসরি যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে তেহরান।

ইরানের এমন হুঁশিয়ারির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম প্রধান এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ সংকট ও তেলের দাম বৃদ্ধি নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল মুদ্রা ও দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় এমনিতেই বড় ধরনের অর্থনৈতিক চাপে রয়েছে ইরান। এমন সংঘাতময় পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা প্রশমনে কাতার, তুরস্ক ও পাকিস্তানসহ কয়েকটি দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সোমবার তেহরান সফর করবেন বলে জানিয়েছে ইরান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ চালালে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেব না: ইরান

বিস্তারিত কমেন্টে