বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:৫০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ইউক্রেনে ভারতীয় ধনকুবেরের ইস্পাত কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
ইউক্রেনে ভারতীয় ধনকুবেরের ইস্পাত কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলরমিত্তাল ইস্পাত কারখানায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কারখানার ২ জন কর্মী নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, ক্রিভি রিহের এই কারখানাটি ইউক্রেনের বৃহত্তম সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কারখানাটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও ব্লাস্ট ফার্নেসসহ উৎপাদন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে কারখানার একাংশের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রাশিয়ার ভেতরে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা আক্রমণ চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতভর ইউক্রেনের অন্তত ৮২২টি ড্রোন প্রতিহত করেছে। তবে মস্কো ও রোস্তভসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পাল্টাপাল্টি হামলার অংশ হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিঝঝিয়া, সুমি ও দোনেৎস্কেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে মস্কো। এতে কিয়েভের একটি বড় বইয়ের বাজারে অগ্নিকাণ্ডের পাশাপাশি একাধিক ব্যক্তি আহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিগত এক সপ্তাহে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার পক্ষ থেকে ১,৫৫০টির বেশি ড্রোন, প্রায় ১,৫৬০টি গাইডেড বোমা ও ৬২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি অবকাঠামো রক্ষায় তিনি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জোর আহ্বান জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইউক্রেনে ভারতীয় ধনকুবেরের ইস্পাত কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

বিস্তারিত কমেন্টে