বাংলাদেশ ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অপরিকল্পিত নগরায়ণের জন্য নিয়ম না মানার প্রবণতাকেই দায়ী করলেন প্রতিমন্ত্রী

মেগা প্রকল্পের ব্যয় নির্ধারণে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, প্রকৌশলীদের কারিগরি পরিকল্পনাই মূল ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি বলেছেন, নাগরিকদের নিয়ম না মেনে স্থাপনা নির্মাণের প্রবণতাই দেশের অপরিকল্পিত নগরায়ণের অন্যতম কারণ।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে ‘প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিকল্পনা উপেক্ষা করে সড়ক ও অন্যান্য অবকাঠামোর পাশে আবাসন গড়ে তোলা হয়েছে। এর ফলে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি) বাস্তবায়নে নানা জটিলতা ও সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

তিনি জানান, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় সরকার এখন ছোট ছোট প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত নগর পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।

মীর শাহে আলম সবাইকে সরকারি বিধিমালা অনুসরণ করে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আবাসিক ভবনের নকশায় সোলার বিদ্যুৎ ব্যবস্থা অন্তর্ভুক্ত করার জন্য প্রকৌশলীদের প্রতি নির্দেশনা দেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ

অপরিকল্পিত নগরায়ণের জন্য নিয়ম না মানার প্রবণতাকেই দায়ী করলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০১:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬