বাংলাদেশ ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সেবা চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল বাস সেবা প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে কোনো খরচ ছাড়াই দ্রুত ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।

বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এই সেবা বড় ধরনের সুবিধা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় ব্যক্তিগত যানবাহনের চাপ কমিয়ে যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থায়ও ভূমিকা রাখবে এই উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। ফ্রি শাটল বাস সার্ভিস চালু সেই উদ্যোগেরই অংশ, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।

অনুষ্ঠানে বেবিচক ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সেবা চালু

প্রকাশিত: ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬