বাংলাদেশ ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান Logo আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণে স্বেচ্ছাসেবক দল, বাস্তবায়ন হচ্ছে ‘গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন-এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি খাল পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান সোহান-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে ফখরুল ইসলাম রবিন বলেন, তারেক রহমান ঘোষিত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশজুড়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সব ধরনের অপশক্তিকে মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণে স্বেচ্ছাসেবক দল, বাস্তবায়ন হচ্ছে ‘গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা’

প্রকাশিত: ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬