বাংলাদেশ ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গাজীপুরের যুবকের

নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম গাজীপুর জেলার জয়দেবপুর থানার বানিয়াচালা এলাকার মুদি ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আম কিনে প্রায় ৩০ জন ব্যবসায়ী ‘সৌখিন’ নামের একটি রিজার্ভ বাসে করে গাজীপুরে ফিরছিলেন। পথে হরিশপুর বাইপাস এলাকায় বাসটি থামালে রাকিবুল ইসলাম মিষ্টি কেনার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই রাকিবুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক যানবাহন শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ২৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গাজীপুরের যুবকের

প্রকাশিত: ০১:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬