বাংলাদেশ ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজারে। (ছবি: কাল প্রকাশ)

পাবনার সুজানগর উপজেলার সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে বিভিন্ন ফি আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২১ জুন) দুপুরে শিক্ষার্থীরা সুজানগরের দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি নির্ধারণ করেছে। রোববার এ খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে দুলাই বাজারে এসে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, সরকারি কলেজ হওয়া সত্ত্বেও ইনকোর্স পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। তারা অবিলম্বে এসব ফি প্রত্যাহার এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এতে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ জানান, একসঙ্গে কলেজের সব পাওনা পরিশোধ করতে অভিভাবকদের কষ্ট হয়। সে কারণে অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে প্রতি বছরই ওই টাকা কিস্তিতে গ্রহণ করা হয়। তিনি দাবি করেন, কলেজের কিছু শিক্ষকের প্ররোচনায় শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে কর্মসূচি প্রত্যাহার করে।

সোমবার, ২২ জুন ২০২৬
পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০১:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬