বাংলাদেশ ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নেক আমলের পুরস্কার: দুনিয়ার শান্তি ও আখিরাতের সফলতার চাবিকাঠি

মানুষের জীবনের প্রকৃত সফলতা শুধু দুনিয়ার অর্জনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই নিহিত। আর সেই সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হলো নেক আমল। পবিত্র কোরআন ও হাদিসে নেক আমলের ফজিলত, গুরুত্ব এবং এর প্রতিদান সম্পর্কে অসংখ্য বর্ণনা এসেছে।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন,

“পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি মুমিন অবস্থায় নেক আমল করবে, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কর্মের সর্বোত্তম প্রতিদান প্রদান করব।”
— (সুরা আন-নাহল: ৯৭)

এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইমান ও নেক আমল মানুষের জন্য দুনিয়ায় শান্তিময় জীবন এবং আখিরাতে উত্তম প্রতিদানের নিশ্চয়তা বহন করে।

নেক আমলকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন,

“যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত। যার পাদদেশে প্রবাহিত হবে ঝরনাধারা। সেখানে তাদের সোনার কাঁকন পরানো হবে এবং তারা মিহি ও পুরু রেশমের পোশাক পরিধান করবে।”
— (সুরা আল-কাহাফ: ৩০-৩১)

প্রত্যেক মুসলমানের লক্ষ্য হওয়া উচিত নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ, মানুষের প্রতিটি কাজের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে।

আল্লাহ তায়ালা বলেন,

“আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জিত কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। আজ কারো প্রতি কোনো অবিচার করা হবে না।”
— (সুরা আল-মুমিন: ১৭)

কিয়ামতের দিন কোনো আমলই গোপন থাকবে না। ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি নির্ধারিত হবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন।

পবিত্র কোরআনে আরও বলা হয়েছে,

“যে সৎকর্ম করে, সে নিজেরই কল্যাণের জন্য করে। আর যে মন্দ কাজ করে, তার পরিণতি তার নিজের ওপরই বর্তাবে।”
— (সুরা হা-মিম সাজদা: ৪৬)

নেক আমলকারীদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন,

“নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রয়েছে।”
— (সুরা আল-কাহাফ: ১০৭)

রাসুলুল্লাহ (সা.) নেক কাজের ধারাবাহিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, তিনি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? উত্তরে তিনি বলেন,

“যে আমল নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়।”
— (সহিহ বুখারি: ৬৪৬৫)

এছাড়া রাসুল (সা.) আরও বলেছেন, কোনো ব্যক্তি অসুস্থ বা সফরে থাকলেও সুস্থ অবস্থায় নিয়মিত যে নেক আমল করতেন, তার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়।
— (সহিহ বুখারি)

হাদিসে আরও এসেছে, কোনো বান্দা অসুস্থ হয়ে পড়লে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন, সে সুস্থ অবস্থায় যে আমল করত, তা তার আমলনামায় লিখতে থাক।
— (মিশকাতুল মাসাবিহ: ১৫৫৯)

আল্লাহ তায়ালা আরও বলেন,

“যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝরনাধারা। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।”
— (সুরা আল-বাকারা: ২৫)

তাই একজন মুমিনের উচিত ইমানের সঙ্গে বেশি বেশি নেক আমল করা, অন্যায় ও পাপ থেকে দূরে থাকা এবং সমাজে কল্যাণকর কাজ ছড়িয়ে দেওয়া। নেক আমলই মানুষের জন্য দুনিয়ার প্রশান্তি এবং আখিরাতের মুক্তির সবচেয়ে বড় অবলম্বন।

আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার এবং জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নেক আমলের পুরস্কার: দুনিয়ার শান্তি ও আখিরাতের সফলতার চাবিকাঠি

প্রকাশিত: ০৪:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬