রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:৫১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রাঙ্গামাটির আশ্রয়কেন্দ্রে শিশুদের মাঝে ছাত্রশিবিরের শুকনো খাবার বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
রাঙ্গামাটির আশ্রয়কেন্দ্রে শিশুদের মাঝে ছাত্রশিবিরের শুকনো খাবার বিতরণ

রাঙ্গামাটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গামাটি শহর থানা শাখা।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ২টায় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে অবস্থানরত শিশুদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয় নেওয়া শিশুদের তাৎক্ষণিক খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙ্গামাটি শহর থানা শাখার সভাপতি ও জেলা সাহিত্য সম্পাদক জালাল উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মো. সাউবানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।

সংগঠনের নেতারা জানান, দুর্যোগের এ সময়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশুরা যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানো এবং দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, কেক, জুস ও বিশুদ্ধ খাবার পানি। আকস্মিক এ সহযোগিতা পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশু ও তাদের অভিভাবকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটির আশ্রয়কেন্দ্রে শিশুদের মাঝে ছাত্রশিবিরের শুকনো খাবার বিতরণ

বিস্তারিত কমেন্টে