শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১২:৩২
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

৩ লাখ বিদেশিকে নাগরিকত্ব দিলো স্পেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
৩ লাখ বিদেশিকে নাগরিকত্ব দিলো স্পেন

স্পেনে ২০২৫ সালে বিদেশিদের নাগরিকত্ব প্রদানের সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই) জানিয়েছে, গত বছর প্রায় ২ লাখ ৯৯ হাজার ৭৩২ জন বিদেশি স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

নতুন নাগরিকদের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে মরক্কো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং হন্ডুরাসের নাগরিকরা।

বিশ্লেষকদের মতে, ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় স্পেন অভিবাসীদের প্রতি তুলনামূলকভাবে বেশি সহনশীল নীতি অনুসরণ করছে। দেশটির সরকার বলছে, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমবাজারে শ্রমিক সংকট মোকাবিলায় অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্পেনের নাগরিকত্ব আইনে লাতিন আমেরিকার কয়েকটি দেশের জন্য বিশেষ সুবিধা রয়েছে। সাবেক স্প্যানিশ উপনিবেশ হওয়ায় এসব দেশের নাগরিকরা মাত্র দুই বছর বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের আবেদন করতে পারেন। অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে সাধারণত ১০ বছর বসবাস বাধ্যতামূলক।

এদিকে, চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে।

বর্তমানে স্পেনের মোট জনসংখ্যা প্রায় ৫ কোটি, যার মধ্যে প্রায় ৭৩ লাখ বিদেশি বাসিন্দা রয়েছে বলে জানিয়েছে আইএনই।

সূত্র: দ্য লোকাল

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৯ মে ২০২৬ | Globe kalprakash.com

৩ লাখ বিদেশিকে নাগরিকত্ব দিলো স্পেন

বিস্তারিত কমেন্টে