বাংলাদেশ ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

রিয়েলিটি শোয়ের সেটে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণ কুন্দ্রার

সংগৃহীত ছবি

জনপ্রিয় টেলিভিশন জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের এই বিশেষ মুহূর্তটি ধরা পড়ে নেটফ্লিক্সের নতুন রিয়েলিটি সিরিজ ‘দেশি ব্লিং’-এ।

২০ মে নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়া এই শোয়ের একটি পর্বে তেজস্বীর জন্য জমকালো সারপ্রাইজ আয়োজন করেন করণ কুন্দ্রা। শোয়ের অন্যান্য তারকা ও কলাকুশলীদের সহযোগিতায় পুরো সেটটি বিশেষভাবে সাজানো হয়।

তেজস্বী সেটে পৌঁছানোর পর দেখেন, পানির ওপর আলোকিত অক্ষরে লেখা ছিল— “তুমি কি আমাকে বিয়ে করবে?”। মুহূর্তের মধ্যেই আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এরপর করণ কুন্দ্রা এক হাঁটু গেড়ে বসে পাঞ্জাবি ভাষায় তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন। এই আকস্মিক প্রস্তাবে তেজস্বী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনন্দের অশ্রু ধরে রাখতে পারেননি।

তিনি তাদের সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত পথচলার কথা স্মরণ করেন। তেজস্বী জানান, ‘বিগ বস’ থেকে বের হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তাদের সম্পর্ক টিকবে না, কেউ কেউ এটিকে সাজানো বলেও সমালোচনা করেছিলেন। তবে সব বাধা পেরিয়ে তারা চার বছরের সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছেন।

অন্যদিকে করণও জানান, তেজস্বীর জীবনে আসার পর ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।

বর্তমানে এই জুটি একসঙ্গে জনপ্রিয় রান্নাভিত্তিক কমেডি শো ‘লাফটার শেফস’-এ অংশ নিচ্ছেন। তাদের বাগদানের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
রিয়েলিটি শোয়ের সেটে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণ কুন্দ্রার
জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

রিয়েলিটি শোয়ের সেটে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণ কুন্দ্রার

প্রকাশিত: ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬