রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫৩:৩৭
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

আশুলিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৩১
শেয়ার: mail
আশুলিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আশুলিয়ার জিরাবো এলাকায় পারিবারিক বিরোধের জেরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার ৭ম অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউল হক জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বর্তমানে তিনি জামিনে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, রেজাউল করিম তার স্ত্রী সিমা আক্তার ও আট বছর বয়সী মেয়েকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় বসবাস করতেন। সিমা একটি গার্মেন্টসে চাকরি করতেন, তবে রেজাউল কোনো কাজ করতেন না। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রেজাউল স্ত্রীকে মাথায় আঘাত ও গলা কেটে হত্যা করেন। পরে পালানোর সময় বাড়ির মালিক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার দিনই নিহতের বাবা আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে রেজাউল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

আশুলিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বিস্তারিত কমেন্টে