বাংলাদেশ ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ

সংগৃহীত ছবি

মঙ্গলবার রাতে প্রাণনাশের হুমকি পেয়েছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। পুরনো একটি চলচ্চিত্রসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রযোজকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহম জানান, ১৯ মে মঙ্গলবার রাতে তাঁকে একটি ফোন করা হয়, যেখানে তাঁকে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তাঁর দাবি, ফোনটি করেছিলেন প্রযোজক তরুণ দাস, যাঁর সঙ্গে ২০১৮ সালের একটি বাংলা ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। অভিনেতা জানান, মহুয়া চক্রবর্তী পরিচালিত ওই ছবিতে কাজের জন্য তাঁর কাছ থেকে ১৫ লাখ রুপি অগ্রিম নেওয়া হয়েছিল। তবে কিছুদিন পর পরিচালক নিজেই তাঁকে জানান, প্রযোজকের আচরণ ভালো না হওয়ায় তিনি কাজটি থেকে সরে দাঁড়ান।

এরপর দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার কাজ আর এগোয়নি। সোহম বলেন, সম্প্রতি ওই প্রযোজক তাঁর কাছ থেকে দেওয়া ১৫ লাখ রুপি ফেরত চান। তবে তাঁর দাবি, নিয়ম অনুযায়ী শুটিং বা প্রজেক্ট বাতিল না হলে অগ্রিম টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই।

অন্যদিকে প্রযোজক তরুণ দাসের দাবি, শুটিংয়ের জন্য বারবার তারিখ চাওয়া হলেও অভিনেতা সময় দিতে পারেননি, যার কারণে সিনেমাটি তৈরি হয়নি। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোহম।

তাঁর কথা, তিনি যথেষ্ট সময় দিয়েছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ করা হয়নি। অভিনেতার অভিযোগ, সম্প্রতি টাকা ফেরত না দেওয়ায় প্রযোজক তাঁর অফিসে গিয়ে চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে মঙ্গলবার রাতে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

kalprakash.com/SS

বুধবার, ২০ মে ২০২৬
অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬