বাংলাদেশ ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী

সংগৃহীত ছবি

ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। খেলতে গিয়ে মুখে আঘাত পান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত ব্যাডমিন্টন খেলেন শুভশ্রী। গতকাল রবিবার খেলতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যায়, মুখে আইসপ্যাক চেপে ধরে আছেন তিনি।

সাদা স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে তোলা ছবিটি শেয়ার করে শুভশ্রী পুরো ঘটনাটিকে হালকাভাবেই নিয়েছেন। স্টোরিতে তিনি লেখেন, ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার, ব্যাকগ্রাউন্ডে শোনা যায় জনপ্রিয় গান ‘ভিডা লোকা’।

এদিকে, তার ও দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়েও চলছে আলোচনা। নাম চূড়ান্ত না হলেও এটি তাদের জুটির সপ্তম সিনেমা হিসেবে তৈরি হচ্ছে এবং প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে। সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্যও।

kalprakash.com/SS

সোমবার, ১৮ মে ২০২৬
ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী

প্রকাশিত: ০৬:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬