বাংলাদেশ ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাপ্পারাজের নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাইকারী

সংগৃহীত ছবি

ঢাকার রামপুরা এলাকায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা কনা। কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় ছিনতাইকারীর টানে তার কানের একটি অংশ ছিঁড়ে যায়।

ঘটনাটি ঘটে রবিবার রাতে। জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় সহশিল্পীদের সঙ্গে কাটানোর পর রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন রঞ্জিতা।

রামপুরা বাজার এলাকার একটি গলিতে যাওয়ার সময় হঠাৎ একজন ছিনতাইকারী তাকে অনুসরণ করে এবং কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে তার কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কানে সাতটি সেলাই দেন।

অভিনেত্রী জানান, ঘটনার সময় তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং চিৎকার করেন। তিনি বলেন, ছিনতাইকারী দুল টান দেওয়ায় আমার কান ছিঁড়ে গেছে, খুব রক্ত বের হচ্ছিল।

পরে সহায়তার জন্য তিনি শিল্পী সমিতির কয়েকজনকে ফোন দেন। অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে কিছুটা জটিলতা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি, তবে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি।

উল্লেখ্য, রঞ্জিতা কনা আশির দশকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। বাপ্পারাজের বিপরীতে তার অভিনীত এই সিনেমাটি তাকে দর্শকের কাছে পরিচিত করে তোলে। পরে তিনি একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন এবং ২০০৫ সালের পর থেকে বড় পর্দায় আর নিয়মিত দেখা যায়নি।

kalprakash.com/SS
সোমবার, ১৮ মে ২০২৬
বাপ্পারাজের নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাইকারী
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

বাপ্পারাজের নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাইকারী

প্রকাশিত: ০৬:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬