বাংলাদেশ ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

হজের পর ৩১ মে থেকে আবার চালু হবে ওমরাহ ভিসা

সংগৃহীত ছবি

হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সালের হজের সময়সূচি প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ক্যালেন্ডারে ওমরাহ ভিসা পুনরায় চালুর সময়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে থেকে আবারও ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে। ওই দিন থেকেই ওমরাহ পালনকারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। পাশাপাশি ১ জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহের প্রক্রিয়াও পুনরায় চালু হবে।

নতুন সূচি অনুযায়ী, চলতি মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন।

এছাড়া সৌদিতে অবস্থানরত ওমরাহ পালনকারীদের দেশ ছাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত।

এর আগে ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি এজেন্টদের ওমরাহ সংস্থাগুলোর চুক্তি কার্যক্রম শুরু হয়। পরদিন ১২ মে থেকে প্রতিবন্ধী সেবা ও অন্যান্য পরিষেবার ইলেকট্রনিক চুক্তিও চালু করা হয়।

বর্তমানে হজ মৌসুমের চূড়ান্ত প্রস্তুতি চলছে সৌদি আরবে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

হজের পর ৩১ মে থেকে আবার চালু হবে ওমরাহ ভিসা

প্রকাশিত: ০৪:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬