বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৮:১৫
শিরোনাম
আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ ফেনী সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মুকসুদপুরে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক হুতি ঠেকাতে মার্কিন বিমান হামলার সহায়তা চায় সৌদি জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা গৌরী পাশে থাকলেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ ফেনী সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মুকসুদপুরে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক হুতি ঠেকাতে মার্কিন বিমান হামলার সহায়তা চায় সৌদি জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প

জেরুজালেমে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, কম্পনে আতঙ্ক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:১১
শেয়ার: mail
জেরুজালেমে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, কম্পনে আতঙ্ক

সংগৃহীত ছবি

অধিকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আজ রোববার আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ঘটনার পর আশপাশের বসতি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বিস্ফোরণের শব্দ ও কম্পন অনুভব করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামরিক শিল্পে যুক্ত টোমের কোম্পানি পরে এক বিবৃতিতে দাবি করে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই সেটি সম্পন্ন হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বড় ধরনের বিস্ফোরণ ও আকাশে ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায়, যা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

এ ঘটনায় সামরিক স্থাপনার নিরাপত্তা ও অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না এলেও পরে কোম্পানির বিবৃতির মাধ্যমে বিষয়টি ‘পরীক্ষা’ হিসেবে উল্লেখ করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

জেরুজালেমে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, কম্পনে আতঙ্ক

বিস্তারিত কমেন্টে