বাংলাদেশ ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জন্মদিনে মুক্তি পাচ্ছে মাধুরী দীক্ষিতের নতুন সিনেমা ‘মা-বেহেন’

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন। তার আসন্ন সিনেমা ‘মা-বেহেন’ মুক্তি পাচ্ছে ৪ জুন, যা তার ৫৯তম জন্মদিন।

ওটিটি প্ল্যাটফর্ম Netflix জানিয়েছে, একই দিনে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমার গল্পটি মূলত কয়েকজন নারীর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে। প্রধান চরিত্র রেখার জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনার পর গল্পটি নতুন মোড় নেয়—তার রান্নাঘরে একটি মৃতদেহ পাওয়া যায়।

এরপর প্রতিবেশীদের কৌতূহল, পারিবারিক জটিলতা এবং গোপন রহস্য সামাল দিতে গিয়ে রেখাকে তার দুই মেয়ে জয়া ও সুষমাকে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ধীরে ধীরে গল্পটি রহস্য ও টানটান উত্তেজনায় এগিয়ে যায়।

পরিচালক সুরেশ ত্রিবেনী জানান, এটি একটি আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত ভিন্নধর্মী গল্প, যেখানে বাস্তব জীবনের কাছাকাছি চরিত্র ও সম্পর্ক তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে মাধুরী দীক্ষিত ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, রবি কিষাণসহ একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।

kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
জন্মদিনে মুক্তি পাচ্ছে মাধুরী দীক্ষিতের নতুন সিনেমা ‘মা-বেহেন’
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

জন্মদিনে মুক্তি পাচ্ছে মাধুরী দীক্ষিতের নতুন সিনেমা ‘মা-বেহেন’

প্রকাশিত: ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬