বাংলাদেশ ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঈদে আসছে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’

সংগৃহীত ছবি

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন-এর জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’ আসছে কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে।

ওয়েব সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। কেন্দ্রীয় চরিত্র ‘সারা’-তে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ

সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেওয়া হয়। গল্পটি মূল উপন্যাসের সত্তরের দশকের প্রেক্ষাপট থেকে আধুনিক সময়ের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

গল্প অনুযায়ী, সারা চরিত্রটি এক রাতে অনিচ্ছাকৃতভাবে তার মেয়ের প্রেমিককে হত্যা করে ফেলে। এরপর পরিবারের সম্মান রক্ষায় ঘটনা গোপন করার চেষ্টা করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিখোঁজ ব্যক্তিকে ঘিরে পুলিশি তদন্ত শুরু হলে গল্পে তৈরি হয় রহস্য, ভয়, অপরাধবোধ ও মানসিক টানাপোড়েন।

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারের আরেকটি শক্তিশালী গল্পকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে পারিবারিক সম্পর্কের সঙ্গে সাসপেন্সও রয়েছে।

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।

এর আগে প্রকল্পটির নাম ছিল ‘গহীন অতল’, পরে পরিবর্তন করে রাখা হয় ‘সারার সংসার’।

kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
ঈদে আসছে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

ঈদে আসছে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম ‘সারার সংসার’

প্রকাশিত: ০৬:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬