বাংলাদেশ ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান Logo বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ Logo জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ Logo উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা

উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা

সহপাঠীদের সঙ্গে ইজার সাদেক (বৃত্তকার চিহ্নিত), বামে ইনসেটে শুভেচ্ছা বার্তা।

বাংলাদেশি তরুণ ইজার সাদেক স্কুলজীবন শেষ করে এবার যুক্তরাষ্ট্রের পিটজার কলেজ-এ উচ্চশিক্ষার জন্য পা রাখতে যাচ্ছেন। এ উপলক্ষে তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে তার স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে, ইজারের উদ্ভাবনী কাজ ও নেতৃত্ব ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। রোবোটিক্স টিম থেকে শুরু করে খেলাধুলা—সবক্ষেত্রেই তিনি নিজের সেরাটা দিয়েছেন বলে উল্লেখ করা হয় শুভেচ্ছা বার্তায়।

বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের তরুণদের সক্ষমতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন ইজার। বিশেষ করে রোবোটিক্স ও টেকসই জ্বালানি নিয়ে তার কাজ ইতোমধ্যে আলোচনায় এসেছে।

গ্রামীণ অঞ্চলের বিদ্যুৎ-সঙ্কটে থাকা শিক্ষার্থীদের জন্য তিনি তৈরি করেছেন ‘মডুলার সোলার চার্জিং অ্যান্ড রিডিং লাইট’ নামের একটি বিশেষ সৌরবাতি। এতে শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ইউএসবি চার্জিং সুবিধা রয়েছে। মাত্র দুই ঘণ্টা সূর্যের আলোতে চার্জ দিয়ে এটি টানা তিন ঘণ্টা পর্যন্ত আলো দিতে সক্ষম।

জানা গেছে, তার উদ্ভাবিত এই সৌরবাতি ইতোমধ্যে ভালুকা অঞ্চলের কিছু শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে। এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বিনিয়োগের চেষ্টা চলছে।

রোবোটিক্স ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন ইজার। ফার্স্ট টেক চ্যালেঞ্জ প্রতিযোগিতার জন্য তিনি মেকানাম-ড্রাইভ প্রযুক্তিনির্ভর রোবট তৈরি করেছেন, যা জটিল বাধা অতিক্রম ও ভারী বস্তু বহনে সক্ষম।

‘টিম ১৪১৫৬’-এর লিড ডিজাইনার হিসেবে তিনি ফিউশন ৩৬০ ও থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে আধুনিক রোবট ডিজাইন করেছেন।

এছাড়া ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘রেভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং’-এ ইন্টার্নশিপের সময় তিনি পাওয়ার ট্রান্সফরমারের জন্য রেডিয়েটর ড্রয়িং ডিজাইন করেছেন, যা তার প্রযুক্তিগত দক্ষতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা

প্রকাশিত: ০৩:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬