বাংলাদেশ ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ফুটপাতের ব্যবসা নিয়ে নতুন নীতিমালায় নগরে বাড়ছে চাপ ও বিতর্ক Logo মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইরাকে একাধিক লক্ষ্যবস্তুতে সৌদি বিমান হামলার দাবি Logo শাপলা চত্বর মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু Logo চীনের সহায়তায় বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ সরকারের Logo বাংলাদেশে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের Logo নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি ২৫ রাজনৈতিক দল, সময় বাড়ানোর ইঙ্গিত ইসির Logo রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮ Logo আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা Logo তেজগাঁও কলেজে ‘স্ট্র্যাটেজিক ক্যারিয়ার ম্যাপিং’ সেমিনার অনুষ্ঠিত Logo কোটি টাকা দিয়ে মামলা থেকে নাম তুলে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান

তেজগাঁও কলেজে ‘স্ট্র্যাটেজিক ক্যারিয়ার ম্যাপিং’ সেমিনার অনুষ্ঠিত

ভবিষ্যতের পরিবর্তনশীল কর্মবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ‘স্ট্র্যাটেজিক ক্যারিয়ার ম্যাপিং’।

মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় কলেজের ৪১২ নম্বর কক্ষে শুরু হয় এই জ্ঞানগর্ভ অধিবেশন। ২০২৬ সালের সম্ভাব্য জব মার্কেটের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করে ‘টিসি ফিন্যান্স ক্লাব’।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।

অধিবেশনে স্মার্ট ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ক্যাম্পাস জীবন থেকে সরাসরি পেশাদার জীবনে পদার্পণের সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সাথে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ নিয়ে আলোচনা করেন বক্তারা।

সকলের জন্য উন্মুক্ত এই সেমিনারটি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এবং নতুন দিগন্তের সূচনা করতে দারুণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ফুটপাতের ব্যবসা নিয়ে নতুন নীতিমালায় নগরে বাড়ছে চাপ ও বিতর্ক

তেজগাঁও কলেজে ‘স্ট্র্যাটেজিক ক্যারিয়ার ম্যাপিং’ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬