বাংলাদেশ ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাইফ নন, কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই বলিউড অভিনেতা

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় দম্পতি কারিনা কাপুর খানসাইফ আলী খান-কে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে। তবে অনেকের অজানা, সাইফের আগে একসময় অন্য এক অভিনেতার প্রতি গভীর আকর্ষণ ছিল কারিনার।

নিজেই এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন কারিনা। তিনি বলেন, তার প্রথম দিকের ক্রাশ ছিলেন অভিনেতা অক্ষয় খান্না। স্কুলজীবন থেকেই তার অভিনয়ের ভক্ত ছিলেন তিনি।

কারিনা জানান, যখন অক্ষয় খান্নার প্রথম সিনেমা ‘হিমালয় পুত্র’ মুক্তি পায়, তখন তিনি ছিলেন স্কুলছাত্রী। বড় পর্দায় তাকে দেখেই মুগ্ধ হয়ে যান তিনি। এমনকি সেই সিনেমাটি প্রায় ২০ বার দেখেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সে সময় অনেক মেয়েই অক্ষয়ের প্রেমে পড়েছিল।

পরে সময়ের ব্যবধানে কারিনারও বলিউডে অভিষেক ঘটে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বড় পর্দায় নিজের জায়গা করে নেন এবং অক্ষয় খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগও পান।

২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘হালচাল’-এ প্রথম এবং শেষবারের মতো জুটি বাঁধেন কারিনা ও অক্ষয়। ছবিটি ছিল মালয়ালম সিনেমা ‘গডফাদার’-এর রিমেক।

যদিও কারিনা প্রকাশ্যে অক্ষয় খান্নার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন, তবে অক্ষয়ের পক্ষ থেকে এ বিষয়ে কখনো সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে এক সাক্ষাৎকারে তিনি শুধু ইঙ্গিত দেন যে, কাজের ধরন ও কিছু দিক থেকে কারিনার সঙ্গে তার মিল রয়েছে।

বর্তমানে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে পরিচিত।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সাইফ নন, কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই বলিউড অভিনেতা
জনপ্রিয় সংবাদ

যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

সাইফ নন, কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই বলিউড অভিনেতা

প্রকাশিত: ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬