বাংলাদেশ ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

চলতি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্সে এসেছে ১২৮ কোটি ডলার

চলতি মে মাসের প্রথম ১০ দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশে মোট ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৮০ লাখ ডলার।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার, যা বর্তমান প্রবাহের তুলনায় কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। এর আগের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

চলতি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্সে এসেছে ১২৮ কোটি ডলার

প্রকাশিত: ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬