বাংলাদেশ ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন–ইমরান

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম. ইমরান হোসাইন।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার সাব্বির হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানবজমিনের আল আমিন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান এবং অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী নির্বাচিত হয়েছেন, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।

সতিকসাসের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা রুহুল কুদ্দুস মল্লিক।

এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতি বছর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন–ইমরান

প্রকাশিত: ০৪:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬