তেজগাঁও কলেজ ফিজিক্স ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল ডিপার্টমেন্ট অফ ফিজিক্স প্রেজেন্টস স্পোর্টস উইক ২০২৬।
মঙ্গলবার (১২ মে) তেজগাঁও কলেজ সংলগ্ন আনোয়ারা উদ্যান মাঠে টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে ফাইনালে জায়গা করে নেয় ফিজিক্স ১ম বর্ষ এবং ফিজিক্স ৪র্থ বর্ষ।
আজকের ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে। মাঠের লড়াইয়ে অভিজ্ঞ ৪র্থ বর্ষকে হারিয়ে শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মেতে ওঠে ১ম বর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ফিজিক্স ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে মতামত ব্যক্ত করেন অনেকেই।
তেজগাঁও কলেজ প্রতিনিধি 























