বাংলাদেশ ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বিশ্ব মা দিবসে তেজগাঁও কলেজে আলোর পাঠ এর ‘লেখায় মা’ অনুষ্ঠিত

রাজধানীর তেজগাঁও কলেজে বিশ্ব মা দিবস উপলক্ষে ‘লেখায় মা’ শীর্ষক এক বিশেষ আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরে কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজের সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক সংগঠন ‘আলোর পাঠ’। অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য, কবিতা আবৃতি, স্মরণে মা, সহ মা দিবস নিয়ে বিভিন্ন আলোচনা প্রদান করেন। বক্তারা তাদের আলোচনায় মাতৃত্বের মহিমা, আধুনিক সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং সামাজিক উন্নয়নে মায়ের অনবদ্য অবদান তুলে ধরেন।

বক্তারা বলেন, মা কেবল একটি সম্পর্কের নাম নয়, মা একটি প্রতিষ্ঠান। যান্ত্রিক এই সভ্যতায় আমরা যেন মায়ের ত্যাগ ও ভালোবাসাকে ভুলে না যাই। বক্তারা আরও উল্লেখ করেন, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনে মা ও পরিবারের ভূমিকা অপরিসীম।

আয়োজক সংগঠন ‘আলোর পাঠ’-এর প্রতিনিধিরা জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এই ‘লেখায় মা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা লেখনী ও বক্তব্যের মাধ্যমে মায়ের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।দিনব্যাপী এই আয়োজনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শ্রদ্ধা আর ভালোবাসার আবহে অনুষ্ঠানটি শেষ হয়।

সোমবার, ১১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

বিশ্ব মা দিবসে তেজগাঁও কলেজে আলোর পাঠ এর ‘লেখায় মা’ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬