রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৫:৫০

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে নতুন কিস্তির ইঙ্গিত, বাড়ছে দর্শক প্রত্যাশা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৫২
শেয়ার: mail
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে নতুন কিস্তির ইঙ্গিত, বাড়ছে দর্শক প্রত্যাশা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৫–২৬ সালের আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ ঘিরে দর্শকের উন্মাদনা থামছে না। বক্স অফিসে একের পর এক সাফল্যের পর রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডে।

তিনি জানিয়েছেন, ধুরন্ধর সিরিজ এখানেই শেষ হচ্ছে না। বরং চলতি বছরের শেষের দিকেই দর্শকদের জন্য বিশেষ চমক আসতে পারে। তার ভাষায়, দর্শকদের আগ্রহ ধরে রাখতে তাদের পরিকল্পনা চলমান রয়েছে এবং ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ধাপে বড় কিছু ঘোষণা হতে পারে।

যদিও পরিচালক আদিত্য ধর আগে তৃতীয় কিস্তি নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন, প্রযোজকের সাম্প্রতিক মন্তব্য সেই ধারণায় নতুন মোড় এনেছে। ফলে ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় পর্বের শেষে ‘ধুরন্ধর দ্য ফাইনাল চ্যাপ্টার – ১৪ জুন, ২০২৬’ শিরোনাম ভেসে ওঠায় ইতোমধ্যেই পরবর্তী কিস্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দর্শকদের অনেকেই ধারণা করছেন, ওই সময়েই বড় পর্দায় ফিরতে পারে ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়।

তবে ভিন্ন মতও রয়েছে। অভিনেতা রাকেশ বেদির মতে, প্রথম দুই পর্বের গল্প কার্যত একটি সমাপ্তির দিকে গেছে। তার ধারণা, তৃতীয় কিস্তি নাও আসতে পারে, তবে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজির ভিন্ন রূপে নতুন গল্প দেখা যেতে পারে।

সব মিলিয়ে পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের ভিন্ন বক্তব্যে ধোঁয়াশা তৈরি হলেও দর্শকের আগ্রহ কমেনি। বছরের শেষের সম্ভাব্য চমক ঘিরে এখন অপেক্ষায় ‘ধুরন্ধর’ ভক্তরা।

ট্যাগসমূহ: ধুরন্ধর

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে নতুন কিস্তির ইঙ্গিত, বাড়ছে দর্শক প্রত্যাশা

বিস্তারিত কমেন্টে