বাংলাদেশ ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (৯ মে) যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর-এ কার্ডিয়াক বাইপাস সার্জারি করান।

শুক্রবার, ৮ মে ২০২৬
শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০২:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬