বাংলাদেশ ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সফলতা ও প্রশান্তির জন্য সকাল-সন্ধ্যায় পঠিতব্য দোয়া

দিনের শুরু ও শেষ একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সকাল নতুন আশা, কর্ম ও সফলতার বার্তা নিয়ে আসে, আর সন্ধ্যা আত্মসমালোচনা ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ দেয়। তাই ইসলামে সকাল-সন্ধ্যার দোয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দোয়া পাঠ করলে হৃদয়ে প্রশান্তি আসে, বিপদ-আপদ থেকে নিরাপত্তা মেলে এবং জীবনে বরকত ও সফলতা অর্জিত হয়।

রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো এই দোয়াগুলোর মাধ্যমে একজন মুমিন আল্লাহর সাহায্য, হেদায়াত ও কল্যাণ প্রার্থনা করেন।

সকালের দোয়া

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ وَفَتْحَهُ، وَنَصْرَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ

উচ্চারণ: আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাজাল ইয়াওমি ওয়া ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু, ওয়া আউজু বিকা মিন শাররি মা ফিহি ওয়া শাররি মা বাদাহু।

অর্থ: আমরা সকালে উপনীত হয়েছি এবং সমগ্র রাজত্ব আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। হে আল্লাহ, আমি এই দিনের কল্যাণ, বিজয়, সাহায্য, বরকত ও হেদায়াত প্রার্থনা করছি এবং এর অনিষ্ট ও পরবর্তী অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাইছি।
(সুনানে আবি দাউদ, হাদিস: ৫০৮৪)

সন্ধ্যার দোয়া

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ وَفَتْحَهَا، وَنَصْرَهَا، وَبَرَكَتَهَا، وَهُدَاهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا بَعْدَهَا

উচ্চারণ: আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাজিহিল লাইলাতি ওয়া ফাতহাহা ওয়া নাসরাহা ওয়া বারাকাতাহা ওয়া হুদাহা, ওয়া আউজু বিকা মিন শাররি মা ফিহা ওয়া শাররি মা বাদাহা।

অর্থ: আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং সমগ্র রাজত্ব আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। হে আল্লাহ, এই রাতের কল্যাণ, বিজয়, সাহায্য, বরকত ও হেদায়াত প্রার্থনা করছি এবং এর অনিষ্ট ও পরবর্তী অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাইছি।
(সুনানে আবি দাউদ, হাদিস: ৫০৮৪)

সকাল-সন্ধ্যার এই দোয়াগুলো নিয়মিত পাঠ করা একজন মুমিনের জীবনে আত্মিক শক্তি, মানসিক শান্তি এবং সফলতার পথ সুগম করে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সফলতা ও প্রশান্তির জন্য সকাল-সন্ধ্যায় পঠিতব্য দোয়া

প্রকাশিত: ০৬:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬