বাংলাদেশ ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় নাহিদের রাজপথে নামার হুঁশিয়ারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি পুরোনো বিষয় এবং নতুন কোনো অভিযোগ নয়। একজন বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে তিনি তার মতামত প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সংসদের প্রথম অধিবেশন নিয়ে মূল্যায়ন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সক্রিয়। তার দাবি অনুযায়ী, এ অধিবেশনে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, সংসদে সরকারি ও বিরোধী দল মিলিয়ে বিভিন্ন সময় যৌথভাবে কমিটি গঠন করা হয়েছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতন্ত্রে ভিন্নমত প্রকাশ স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে বিতর্ক এবং ভিন্নমত থাকবেই। সংসদে উভয় পক্ষই তাদের মতামত দিয়েছে এবং সেটিই গণতান্ত্রিক চর্চার অংশ।

kalprakash.com/SS

সোমবার, ৪ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬