বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:৫৪
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:০৯
শেয়ার: mail
কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়

সংগৃহীত ছবি

ত্যাগ, আনুগত্য ও আল্লাহভীতির অনন্য শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের প্রধান ইবাদত কোরবানি, যা কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে ফুটে ওঠে আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা, আত্মত্যাগ এবং হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর মহান আনুগত্যের ইতিহাস।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা কোরবানি ও ইবাদতের নির্দেশ দিয়েছেন। সেখানে নামাজ আদায়ের পাশাপাশি কোরবানি করার নির্দেশও রয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে, কোরবানির পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং মানুষের তাকওয়াই গ্রহণযোগ্য হয়।

হাদিস শরিফেও কোরবানির গুরুত্ব স্পষ্টভাবে এসেছে। সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা ব্যক্তিকে নিয়ে কঠোর সতর্কবার্তাও রয়েছে। পাশাপাশি কোরবানির দিনগুলোর আমলগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রিয় ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসলামী শরিয়ত অনুযায়ী, কোরবানি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এটি ওয়াজিব হয় নির্দিষ্ট শর্ত পূরণ হলে। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক এবং মুকিম মুসলমানের কাছে যদি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার ওপর কোরবানি করা আবশ্যক।

নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝানো হয় সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা তার সমমূল্যের নগদ অর্থ বা সম্পদ। এই সম্পদ ১০ জিলহজের ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে থাকলেই কোরবানি ওয়াজিব হবে।

ধর্মীয় আলেমদের মতে, কোরবানির মূল লক্ষ্য হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন। তাই কেবল বাহ্যিক পালন নয়, বরং আন্তরিকতা ও আল্লাহভীতি এই ইবাদতের প্রকৃত শিক্ষা হিসেবে বিবেচিত হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়

বিস্তারিত কমেন্টে